মাধ্যমিক পরীক্ষার সেন্টারে বাথরুম থেকে নকল উদ্ধার করে নষ্ট করলেন খোদ জেলা কনভেনর!
কোচবিহার: মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে কড়া নজর প্রশাসনের, শীতলকুচিতে বিদ্যালয় পরিদর্শন জেলা কনভেনারের। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নকল ও অনিয়ম রুখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। রাজ্যজুড়ে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা ২০২৬ উপলক্ষে সোমবার শীতলকুচির গোপীনাথ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান কোচবিহার জেলার মাধ্যমিক ২০২৬-এর জেলা কনভেনার জয়ন্ত কুমার পাল।
পরিদর্শনের সময় এক পরীক্ষার্থীর কাছে নকল ধরা পড়ে এমনটাই সূত্রের খবর। নকল বাজেয়াপ্ত করা হলেও মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে কড়া সতর্কবার্তা দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয় এমনটাই জানা গেছে। পাশাপাশি বিদ্যালয়ের একাধিক বাথরুমে লুকিয়ে রাখা নকল সামগ্রীও উদ্ধার করা হয় এবং তা নষ্ট করার ব্যবস্থা নেওয়া হয়। মাধ্যমিকের মতো পরীক্ষা ঘিরে এরকম নকল বা অসৎ পন্থা দেখে হতবাক সকলেই।
এ প্রসঙ্গে জেলা কনভেনার জয়ন্ত কুমার পাল জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে মোবাইল ফোন, ডিজিটাল সরঞ্জাম ও অন্যান্য অবৈধ সামগ্রীর বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। তিনি পরীক্ষার্থীদের নিয়ম মেনে সৎভাবে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনগুলোতেও পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারি আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ