রাজ্য বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষনা, বাড়লো বেতন
রাজ্য বাজেটে আশা কর্মী ও অঙ্গনোয়ারি কর্মীদের জন্য বড় ঘোষনা, বাড়লো বেতন। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল। স্বাভাবিকভাবেই এই ঘোষনার পর কিছুটা খুশি আশা ও অঙ্গনোয়ারি কর্মীরা।
কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হল। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।
আজ পেশ হল রাজ্য বাজেট। দুপুর ২.৩০টের সময়ে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যাশা ছিলই। ঘটলও তাই। ২০২৬ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের শেষ বাজেটে থাকলো একাধিক বড় ঘোষনা। এদিকে শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হল। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊