Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল মাঠে পড়ে রয়েছে মৃতপ্রায় ষাঁড়! হেলদোল নেই কারোর

স্কুল মাঠে পড়ে রয়েছে মৃতপ্রায় ষাঁড়! হেলদোল নেই কারোর

dinhata news



এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। স্কুলের মাঠে পড়ে রয়েছে মৃতপ্রায় একটি ষাঁড়। কয়েকদিন ধরে ছোটাছুটি করছিলো এলাকার চারিদিকে আর আজকে প্রায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছে ষাঁড়টি। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কীর্তন ছিল আর সে সময় ষাঁড়টি ছোটাছুটি করছিলো চারিদিকে। স্থানীয়রা ষাঁড়টি কে পাগলা ষাঁড় মনে করে। ফলে ষাঁড়টিকে বড় শাসকদল আর আর প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে উপস্থিত লোকজন। স্কুলের ভিতরেই ছোটাছুটি করতে থাকে ষাঁড়টি। ঘটনার খবর প্রশাসনকে জানালেও প্রশসানের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে আগামী কাল ২রা জানুয়ারি বই দিবস, খুলবে স্কুল। যদি ষাঁড়টি সেখানেই প্রাণত্যাগ করে তবে যেমন দুর্গন্ধের কারণে যেমন সমস্যা হবে তেমনি স্কুল খোলা সহ নানান সমস্যার মুখোমুখি হতে হবে‌। তারপরেও প্রশাসন কোনো রুপ পদক্ষেপ না নেওয়া ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান করার দাবিও জানান তাঁরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code