নজির গড়লেন হার্দিক পাণ্ডিয়া
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে প্রথম ও শেষ ম্যাচে ব্যাটে ঝড় তুললেন হার্দিক পাণ্ড্য। ছ’টি চার ও চারটি ছক্কায় কটকে প্রথম ম্যাচে ২১০.৭১ স্ট্রাইক রেটে ২৮ বলে ৫৯ রান তোলে হার্দিক। ভারতীয় অলরাউন্ডার অহমদাবাদে আরও বিধ্বংসী ব্যাট করলেন। গড়লেন নজিরও।
এদিন প্রথম বলে ছক্কা মেরে ইনিংস শুরু করলেন হার্দিক। মাত্র ১৬ বলে অর্ধশতরান করলেন হার্দিক। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। দ্রুততম যুবরাজ সিংহের ১২ বলে ৫০। অর্ধশতরানের পরেও থামেননি হার্দিক। শেষ ওভারে ছক্কা মারতে গিয়েই আউট হলেন। ২৫ বলে ৬৩ রানের ইনিংস খেললেন ভারতের ডানহাতি অলরাউন্ডার। পাঁচটি চার ও পাঁচটি ছক্কা মারলেন। কটকের থেকেও বেশি স্ট্রাইক রেটে (২৫২) রান করলেন।
ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করার পাশাপাশি আরও একটি নজির গড়লেন হার্দিক। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ১০০ উইকেটের মালিক হলেন তিনি। চলতি সিরিজ়েই ১০০তম উইকেট নিয়েছেন তিনি। এ বার হল ২০০০ রানও। হার্দিক ছাড়া বাংলাদেশের শাকিব আল হাসান ও আফগানিস্তানের মহম্মদ নবির এই কীর্তি রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ