Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইতিহাস গড়লেন বরুন চক্রবর্তী

ইতিহাস গড়লেন বরুন চক্রবর্তী 

Barun


আইসিসি’র টি-টোয়েন্টি ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট ইতিহাস গড়লেন বরুন চক্রবর্তী । আইসিসি প্রকাশিত ১৭ ডিসেম্বরের সর্বশেষ রেটিং পয়েন্ট অনুযায়ী, তিনি পিছনে ফেলেছেন তাঁরই সতীর্থ জশপ্রীত বুমরাহকে। বরুণের রেটিং পয়েন্ট ৮১৮।

কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন বরুণ চক্রবর্তী। প্রথম দশে নেই আর কোনো ভারতীয়। বরুণ ছাড়া আর কারও পয়েন্ট ৭০০-র গণ্ডি পার হয়নি। দ্বিতীয় স্থানে রয়েছেন কিউয়ি তারকা জ্যাকব ডাফি। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৯।

গত এক-দেড় বছরে ভারতীয় বোলিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন বরুণ। ৭৯৯ রেটিং পয়েন্টে নভেম্বরে শুরুতেও বোলারদের টি-২০ র‌্যাঙ্কিংয়েও শীর্ষে ছিলেন তিনি।

২০১৭ সালের ১ ফেব্রুয়ারি কেরিয়ারে সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন বুমরাহ। সেই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সেই সুবাদে কেরিয়ারের সেরা ৭৮৩ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code