অপেক্ষার অবসান! SSC-র একাদশ-দ্বাদশে ইন্টারভিউ তালিকা প্রকাশ
পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের জন্য প্রতীক্ষার অবসান ঘটলো। অবশেষে প্রকাশিত হলো ইন্টারভিউ তালিকা। শনিবার সন্ধ্যায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক পদের জন্য ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য শূন্যপদের অনুপাতে ১:১.৬ হারে প্রার্থীদের ডাকা হয়েছে।
গত ৭ই নভেম্বর একাদশ-দ্বাদশের ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যেখানে প্রার্থীরা শুধুমাত্র নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পেরেছিলেন। আজকের ইন্টারভিউ তালিকাটি শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে না। এর সাথে আরও দুটি বিষয় যোগ করা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নম্বর।
২০১৬ সালের যে সমস্ত চাকরিহারা শিক্ষক পুনরায় আবেদন করেছেন, তারা অভিজ্ঞতার নিরিখে অন্যদের থেকে কিছুটা এগিয়ে থাকবেন। নিচের লিঙ্কে ক্লিক করে আপনি ইন্টারভিউ তালিকা দেখে নিতে পারেন:
Preliminary Interview Panel under 2nd SLST(AT), 2025
View Result in respect of 2nd SLST(AT), 2025
Final Answer Keys in respect of 2nd SLST(AT), 2025
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ