Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুরোনো খুনের মামলায় হাজিরা দিতে দিনহাটা আদালতে নিশীথ, কি বললেন তিনি?

পুরোনো খুনের মামলায় হাজিরা দিতে দিনহাটা আদালতে নিশীথ, কি বললেন তিনি?

Nishit Pramanik


দিনহাটাতে পুরনো খুনের মামলায় ফের আদালতে হাজিরা দিতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে আসেন তিনি। 



হাজিরা দেওয়ার পর তিনি জানান দেখুন এটা একটা আইনের মারপাঁচ এর মধ্যে পড়া বলা যেতে পারে। আমার কেসের সঙ্গে কিছু লোক যারা জড়িত রয়েছে, বেশ কিছুদিন ধরে তারা এই কেসের হাজিরা দিচ্ছেন না। যার দরুন এই কেসটা কমিট হতে পারছে না। আজকে কোর্টে ACJM বিচারক কথা দিয়েছে সামনের ডেটে তিনি কেসটি কমিট করবার চেষ্টা করবেন। 



তিনি আরোও বলেন, দেখুন এই যে কেসগুলো সবগুলো ভিত্তিহীন কেস, রাজনৈতিক চক্রান্তর কেস। এই কেস গুলোতে যে ধারা রয়েছে সেই ধারাতে আজ পর্যন্ত সারা ভারতবর্ষে কারো সাজা হয়নি। কিন্তু বারবার আসতে হচ্ছে আইনের জটিলতা রয়েছে আপনারা জানেন আমরা আইনকে সম্মান করি তাই এসেছি। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code