১১ বছরের সম্পর্কে ইতি টেনে রাসলকে ছাড়লো KKR, রিটেনশন তালিকা জানিয়ে দিল কলকাতা
১১ বছরের সম্পর্কে ইতি, রাসেলকে ছাড়লো কলকাতা নাইট রাইডার্স। ২০১৪-য় রাসেলকে কিনেছিল কেকেআর। শনিবার আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রাসেলের নাম নেই। ছেড়ে দেওয়া হয়েছে ২৩.৭৫ কোটি টাকার বেঙ্কটেশ আয়ারকেও। নিলামের আগে বড় পদক্ষেপ নিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।
বিদেশি আরও কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তার মধ্যে রয়েছে মইন আলি (২ কোটি), অনরিখ নোখিয়া ৬.৫ কোটি), কুইন্টন ডি’কক (৩.৬ কোটি), রহমানুল্লাহ গুরবাজ় (২ কোটি) এবং স্পেন্সার জনসন।
কেকেআরের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:
অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
এই ছাঁটাইয়ের পর কলকাতা নাইট রাইডার্সে এখন ১৩টি জায়গা ফাঁকা যার মধ্যে ৬টি বিদেশী নিতে পারবে কেকেআর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ