রাখে হরি তো মারে কে ! সেবক ব্রিজের কাছে ১০০ ফুট নীচে গাড়ি খাদে, তবু প্রাণে বাঁচলো তিন যুবক
সেবক, ০৫ সেপ্টেম্বর, নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার গভীর রাতে সেবক ব্রিজের কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিলাসবহুল গাড়ি প্রায় ১০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে গেলেও, একটি গাছে আটকে যাওয়ায় প্রাণে বাঁচেন গাড়ির তিন যাত্রী। পরে পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিন যুবক একটি ব্যাক্তিগত গাড়িতে করে সেবক ব্রিজের দিক দিয়ে যাচ্ছিলেন। সেবক ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই গাড়ির চালকের চোখ লেগে আসে এবং তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে গাড়িটি সোজা রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
গাড়িটি দ্রুত নিচে পড়তে থাকলেও, ভাগ্যক্রমে একটি বড় গাছে ধাক্কা খেয়ে সেখানেই আটকে যায়। যদি গাড়িটি গাছে না আটকে সোজা নিচে পড়ত, তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। দুর্ঘটনার পর গাড়ির আরোহীরা স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেবক ফাঁড়ির পুলিশ। পুলিশের প্রচেষ্টায় এবং একটি ক্রেনের সাহায্যে দীর্ঘক্ষণ চেষ্টার পর গাড়িটিকে খাদ থেকে ওপরে তোলা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, গাড়ির তিন যাত্রীই অক্ষত আছেন। এটি একটি অলৌকিক ঘটনা যে এত বড় দুর্ঘটনা থেকেও তারা প্রাণে বেঁচে ফিরেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ