সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন পালদিঘী ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে
খানাকুল থানার অন্তর্গত রাজা রামমোহন চক্রের অধীন পালদিঘী ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে ( আর.আর-৩৮) সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস। এই দিনটিকে উৎসর্গ করা হয় ছাত্রছাত্রীদের জন্মমাস পালন উপলক্ষে কেক কাটা , মাংস ,ভাত , চাটনি , পাঁপড় , পায়েস ও রসগোল্লা খাওয়ানো হয়।
বিশ্বের উষ্ণায়ন কমানোর জন্য ও আগামী প্রজন্মের সুস্থ্য জীবনের লক্ষে প্রতিটি ছাত্রকে চারাগাছ প্রদান করা হয়।
এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস , প্রাক্তন শিক্ষিকা সহ রামমোহন ২ গ্রা : প : শিক্ষা সঞ্চালক ডলি ঘোষ সরকার , উপপ্রধান সুজিত ঘোষ , ভিইসির সভাপতি বৈদ্যনাথ পাল। সহকারী শিক্ষক শিশির পাল , সুব্রত দেঁড়ে, প্রধান শিক্ষক অসিত মাজি। খানাকুল থানার অন্তর্গত রাজা রামমোহন চক্রের অধীন পালদিঘী ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়।
প্রত্যেককেই শিক্ষক দিবস এর তাৎপর্য ব্যাখ্যা করেন। ছাত্রছাত্রীদের স্কুলমুখী ও সার্বিক বিকাশ সাধনের জন্য প্রধান শিক্ষক অসিত মাজি মহাশয়কে অভিভাবক ও অভিভাবিকা সহ সকল এলাকাবাসী সাধুবাদ জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ