Nepal News: নেপালে সোশাল মিডিয়া নিষেধাজ্ঞা ঘিরে তরুণদের বিক্ষোভ, নিহত ১৪, জারি কারফিউ
সরকারের দাবি, নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলি নির্ধারিত সাতদিনের মধ্যে নিজেদের কার্যক্রম নথিভুক্ত করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মকে সরকারের সঙ্গে রেজিস্টার করতে হবে, যাতে ‘অবাঞ্ছিত’ কনটেন্টে নজরদারি চালানো যায়।
প্রতিবাদকারীদের দাবি, এই নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং সরকারের দুর্নীতিকে আড়াল করার চেষ্টা। সোমবার সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ে একদল উত্তেজিত জনতা। পুলিশ লাঠিচার্জ করে, জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয় এবং সেনা নামানো হয়।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তারক্ষীদের গুলিতে অন্তত ১৪ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, আহত শতাধিক। আন্দোলনকারীদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন।
নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলির তালিকায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ইত্যাদি। তবে টিকটক, ভাইবার, উইটক, নিমবুজ, টেলিগ্রাম ও গ্লোবাল ডায়রি নিষিদ্ধ হয়নি, কারণ তারা সরকারের শর্ত পূরণ করেছে।
এই আন্দোলনকে অনেকেই ‘Gen Z Revolution’ বলে অভিহিত করছেন, যা শুধু সোশাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নয়, বরং দীর্ঘদিনের দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তরুণ সমাজের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ