সিপিআই(এম)-এর উদ্যোগে মিছিল, ২৫শে জুন ডেপুটেশন ও ৯ই জুলাই ধর্মঘটের ডাক
নিগমনগর, ২২শে জুন: আগামী ২৫শে জুন দিনহাটা ১ নং ব্লক ডেভেলপমেন্ট অফিসে ডেপুটেশন এবং ৯ই জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে সিপিআই(এম) ভেটাগুড়ি-নিগমনগর এরিয়া কমিটির উদ্যোগে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হলো। আজ নিগমনগর ও ঘাটপাড়ের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল।
এদিনের কর্মসূচিতে সিপিআই(এম)-এর একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার জেলা কমিটির সম্পাদক অনন্ত রায়, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর পাল এবং জেলা কমিটির সদস্যা সুজাতা চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধন দেব, এমদাদুল হক, এবং এরিয়া কমিটির সম্পাদক উৎপল আচার্য। সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্ব গৌরাঙ্গ পাইন ও তারাপদ বর্মনও এই মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেন। বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি ব্যাপকতা লাভ করে।
মিছিল থেকে বক্তারা সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং ২৫শে জুনের ডেপুটেশন ও ৯ই জুলাইয়ের সাধারণ ধর্মঘট সফল করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ