ধেয়ে আসছে ঝড়, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলির জন্য জারি সতর্কতা
আঞ্চলিক আবহাওয়া দপ্তর কোলকাতা দ্বারা জারি করা পূর্বাভাস, অনুযায়ী উত্তর বঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ৪০-৫০ কিমি/ ঘণ্টা বেগে ঝড় সাথে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ১২ জুন, ২০২৫ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার একটি দুটি জাইগায় ৪০-৫০ কিমি/ ঘণ্টা বেগে ঝড় সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামীকাল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার একটি দুটি জাইগায় ৪০-৫০ কিমি/ ঘণ্টা বেগে ঝড় সাথে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা আছে। এর সাথে জলপাইগুড়ি জেলার একটি দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) এর সম্ভাবনা আছে।
১৪ জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা গুলির একটি দুটি জায়গায় ভারী থেকে অতিভারি বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা আছে। কোচবিহার জেলার একটু দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা আছে।
১৫ জুন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার একটি দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) এর সম্ভাবনা আছে।
মাত্রাতিরিক্ত গরমে অসুস্থতার সংখ্যা গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছিল। একাধিক স্কুলে অসুস্থ হয়ে পড়েছে ছাত্র-ছাত্রীরা। এমন পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দপ্তরও বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই দিন ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ