Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসছে 'গহ্বর' ফেরার পথ বন্ধ শর্টফিল্ম, রিলিজ হলো টিজার

আসছে 'গহ্বর' ফেরার পথ বন্ধ শর্টফিল্ম, রিলিজ হলো টিজার

Short film

অমিত সিনহা: 

ফিনিক্স হাউস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রিলিজ হলো 'গহ্বর' ফেরার পথ বন্ধ শর্টফিল্মটির টিজার। শর্টফিল্মটির কাহিনী লিখেছেন অরিজিৎ ভট্টাচাৰ্য, চিত্রনাট্য সংলাপ ও গীতরচনা করেছেন প্রবীর সরকার, চিত্রগ্রহণ করেছেন অরিন্দম সরকার।

চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা প্রবীর সরকার বলেন, একটু ভিন্ন স্বাদের কাহিনী এটি, জীবনের পথে চলতে চলতে ঘটে চলা কিছু অন্যায় আর সেই পাপবোধ বিবেককে দগ্ধ করে হটাৎ এক কঠিন পরিস্থিতিতে,,একটি পুরোনো বাড়িতে ঘটে চলে নানা ঘটনা,,শেষে কি পরিণতি হয় সেটা নিয়েই কাহিনী,, নতুনত্ব খুঁজে পাবেন দর্শকরা, আমি আশাবাদী ভালো লাগবে দর্শকদের।

পরিচালক শুভদীপ মজুমদার ও অরিজিৎ ভট্টাচাৰ্য বলেন, আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি,, এরকম কাহিনী নিয়ে কাজ আগে হয়নি,শর্টফিল্মটির শুটিং হয়েছে চিলাপাতা ফরেস্ট, আদাবাড়ি ঘাট,বলরামপুর ব্রিজ এবং দিনহাটার একাধিক জায়গায়,, দর্শকদের ভালো লাগলে আমাদের চেষ্টা সফল,, খুব তাড়াতাড়ি পুরো সিনেমাটি আসছে, আপনাদের দেখার আমন্ত্রণ রইলো।।

শর্টফিল্মটিতে অভিনয় করেছেন পঙ্কজ ভৌমিক,অলোক সাহা, শ্রেয়সী ভট্টাচাৰ্য, পারমিতা ভৌমিক, পলাশ সরকার, পল্লব ভট্টাচাৰ্য, অলিভা চক্রবর্তী আরো অনেকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code