আমেরিকার এন্ট্রি! ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা!
ইরান ইসরাইল যুদ্ধে এবার এন্ট্রি আমেরিকার। জানা যাচ্ছে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে এবার সরাসরি জড়াল আমেরিকা। ট্রাম্পের হুঁশিয়ারির পর এবার ইরানে হামলা আমেরিকার।
সোশাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছে, 'আমেরিকার সেনা বাহিনী সফল ভাবে হামলা চালিয়েছে। ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।' অপারেশন-এর পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে'। তিনি আরো লেখেন, 'অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরণের অভিযান চালাতে পারেনি। এখন শান্তির সময় এসেছে'
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Yoav Gallant এক্স মাধ্যমে লিখেছেন, 'রাষ্ট্রপতি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, ইসরায়েলের জন্য, সমগ্র মানবতার জন্য একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব এখন একটি নিরাপদ স্থান।'
উল্লেখ্য, ইরানকে আমেরিকা দু’সপ্তাহ সময় দিয়েছিল। ট্রাম্পের বার্তা ছিল, হয় কূটনৈতিক আলোচনা করে সমাধান নয়তো মার্কিন সেনার পদক্ষেপ নিয়ে আগামী দু’ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবারেও ট্রাম্প জানিয়েছিলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সেই সময়ের আগেই ইরানে আঘাত হানল আমেরিকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ