১৬ জন বাংলাদেশীকে গ্রেপ্তার করলো পুলিশ
ফলিমারী রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ১৬ জন বাংলাদেশীকে গ্রেপ্তার করলো পুলিশ। মঙ্গলবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশের তরফে জানানো হয় গত রবিবার গভীর রাতে ফলিমারী স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল। সে খবর পেয়ে গীতালদহ ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে তাদের আটক করে দিনহাটা থানায় নিয়ে আসে।
এরপর গতকাল সোমবার দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে সকলে বাংলাদেশী নাগরিক। তারা সকলে অবৈধভাবে ভারতে প্রবেশ করে প্রায় ৪-৫ বছর দিল্লি ও নয়ডা এলাকায় কাজ করে আসছে। কিন্তু বর্তমান সময়ে ভারত সরকার অবৈধ অনুপ্রবেশকারী দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করতেই তারা সেখান থেকে পালিয়ে আসে। প্রথমে তারা নিউ কোচবিহার স্টেশন এবং সেখান থেকে নয়ারহাট হয়ে ফলিমারী স্টেশনে পৌছায়। আর সেখানেই পুলিশের হাতে আটক হয় এবং থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশ গ্রেপ্তার হয় তারা।
গ্রেপ্তার ১৬ জন বাংলাদেশীদের মধ্যে ৬ জন পুরুষ ৪ জন মহিলা এবং ৬ শিশু রয়েছে। তারা সকলেই বাংলাদেশের কুড়িগ্রাম উপজেলার বাসিন্দা। আজ ধৃত বাংলাদেশী নাগরিকদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ