Latest News

6/recent/ticker-posts

Ad Code

জামাইয়ের হাতে শশুর খুন, ষষ্ঠীর পরে এমনই ঘটনা চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে

জামাইয়ের হাতে শশুর খুন, ষষ্ঠীর পরের দিনই এমনই ঘটনা চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে

Jalpaiguri news


জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের চিল্কাপাড়া গ্রামের বাসিন্দা মৃগেন রায় তার বড় মেয়ে সুরভী রায় ভালোবাসা করে বিয়ে করে স্থানীয় গ্রামের যুবক বিপুল রায়ের সাথে। বিয়ের পর থেকেই বাড়িতে চলত অশান্তি। নেশাগ্রস্ত অবস্থায় পন চাইত ছেলে। আর যার ফলেই মাঝেমধ্যেই মেয়ে ছুটে চলে আসতো বাপের বাড়ি। এইভাবে দীর্ঘদিন ধরে অশান্তি চলার পর অবশেষে মেয়ে এক মাস যাবত বাপের বাড়ি এসে থাকেন অভিযোগ এমনটাই।


ঘটনাক্রমে গতকাল রাতে বিপুল রায় তার শ্বশুরবাড়িতে এসে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন পরে যখন শশুর দরজা খুলে দেয় সেই সময় শ্বশুরের উপর একের পর এক চাকু দিয়ে আঘাত করতে থাকে। পরিবারের লোকজনেরা বাধা দিতে গেলে তাদের উপরও চড়া হয় সেই যুবক। এরপরে এলাকাবাসীরা ছুটে এসে ধরে ফেলে যুবককে। খবর দেওয়া হয় বেলাকোবা আউট পোস্টের পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে জামাইকে আটক করে নিয়ে যায়।



পুলিশ সূত্রের খবর ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রজু করা হয়েছে। আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।



পরিবারের দাবি মাঝেমধ্যে ছেলে এসে এই ভাবেই হুমকি দিত গতকাল রাতে এসে সকলের সামনে হত্যা করেছে তার শ্বশুরকে।। তার ফাঁসির দাবি করছেন পরিবারের পক্ষ থেকে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code