'বিজয় বৈদ্য সেতু' ভেঙে পড়ে বিপত্তি
সিতাই:
সিতাই গিরিধারী নদীর উপর নির্মিত 'বিজয় বৈদ্য সেতু' ভেঙে পড়ে বিপত্তি। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এই ঘটনায় চাঞ্চলও ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত সিতাই ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের গাবুয়া গ্রামে গিরিধারী নদীর উপর নির্মিত 'বিজয় বৈদ্য সেতু' বেশ কিছুদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। আর সেই সেতুর উপর দিয়েই প্রাণে ঝুঁকি নিয়ে চলাচল করে অত্র এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ।
এর আগেও স্থানীয়রা সেতুটি সংস্কারের দাবি জানালে প্রশাসনিকভাবে শুধুমাত্র সেতু পরিদর্শন করা হয়েছিল কিন্তু আদতে সেতু সংস্কার হয়নি। আজ সেই বেহাল সেতুর উপর দিয়ে যখন ইট বোঝাই ট্রাক যাচ্ছিল ঠিক সেই সময় সেতুর মধ্যখানে ভেঙে পড়ে ট্রাকটি আটকে যায়।
উল্লেখ্য প্রশাসনের পক্ষ থেকে এই বেহাল সেতুর উপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। তারপরেও প্রশাসনের সেই নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ ইট বোঝাই ট্রাক টি যাওয়ার সময় ঘটে এই বিপত্তি। যদিও স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করে জানান প্রশাসনের উদাসীনতায় এই ঘটনা ঘটেছে। তারা চান খুব দ্রুত সেতুটি সংস্কার করা হোক।
এ বিষয়ে সিতাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় কুমার মন্ডল ফোন মাধ্যমে জানান বেহাল সেতুটির উপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। আমি বিষয়টি পুলিশ কে জানিয়েছি। এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ