প্রকাশিত হল NEET এর ফল, প্রথম ২০-এ বাংলার দুই
আজ প্রকাশিত হল সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নিট পরীক্ষার ফল। চলতি বছর ৪ মে নিট ইউজি অনুষ্ঠিত হয়েছিল। মোট ৫৬৬টি শহরে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৫,৪৬৮টি। এ বছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ২,২৭,৬০৬৯ জন। পরীক্ষা দিয়েছিলেন ২,২০,৯৩১৮ জন।
পরীক্ষা শেষের এক মাস ১০ দিনের মাথায় ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষার্থীরা neet.nta.ac.in এবং nta.ac.in এই দু’টি ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন। উমাঙ্গ ও ডিজিলকারেও মিলবে ফল।
প্রথম ২০-এর মেধা তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন দু’জন। ষোড়শ স্থানে রচিত সিংহচৌধুরি এবং ২০ তম স্থানে রূপায়ন পাল। এ ছাড়াও ৬৭তম স্থানে রয়েছেন আর এক বাঙালি, অনীক ঘোষ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ