দিনহাটায় বাইক ও ভুটভুটি সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২
দিনহাটা, ১৩ জুন:
দিনহাটার ওকড়াবাড়ি মাশান পাট এলাকায় শুক্রবার প্রাক সন্ধ্যায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । আহত হয়েছেন আরও দুই যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম দীপক বর্মন । তার বাড়ি গোবরা ছাড়া খারিজা দশ গ্রামে। আহত দুই যুবক হলেন সুশান্ত সেন , যার বাড়ি গোবরা ছাড়া কিশামত দশ গ্রামে, এবং জয়কান্ত বর্মন , বাড়ি নারায়ণগঞ্জ গিতালদহ এলাকায়।
ঘটনার সময়, ওই তিন যুবক একটি বাইকে করে ওকড়াবাড়ির দিক থেকে দিনহাটার দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ভুটভুটি ওকড়াবাড়ির দিকে আসছিল। মাশান পাট এলাকায় বাইক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আহত তিন যুবককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপক বর্মনকে মৃত ঘোষণা করেন। তার অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। অপর দুই যুবকের অবস্থা অবনতি হওয়ায় তাদের কোচবিহার রেফার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ