বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু- চেনাব সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আজ প্রথমবার কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু- চেনাব সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিনই উদ্বোধন হয় দেশের প্রথম কেবল রেলসেতু অঞ্জী ব্রিজেরও। আজ উপত্যকায় নতুন দু’টি বন্দে ভারত ট্রেনেরও সূচনাও হতে চলেছে তাঁর হাত ধরে।
চেনাব সেতু এখন বিশ্বে সর্বোচ্চ আর্চ সেতু। এই সেতুর মাধ্যমেই কাশ্মীরের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের রেল যোগাযোগ স্থাপন হবে। চেনাব নদীর সেতুটি উধমপুর - শ্রীনগর - বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি বিশ্বমানের চেনাব সেতুর উপর দিয়ে চলবে, যা শুরুতে কাটরাকে শ্রীনগরের সঙ্গে সংযুক্ত করবে।
চন্দ্রভাগা নদীর ৩৫৯ মিটার উঁচুতে তৈরি এই আর্চ রেলসেতুর দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার। নির্মাতাদের দাবি, ভূমিকম্প টলাতে পারবে না চেনাব সেতুকে। এর ফলে ৩ ঘণ্টাতেই পৌঁছনো যাবে কাটরা থেকে শ্রীনগর। চেনাব সেতু ফেল টাওয়ার এবং কুতুব মিনারের চেয়েও লম্বা। বিশ্বমানের এই সেতুটি প্রায় ১,৪৮৬ কোটি ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ