'সংবিধান হত্যা দিবস' পালন করতে রাজ্যকে চিঠি কেন্দ্রের, চরম আপত্তি মুখ্যমন্ত্রীর
২৫শে জুন 'সংবিধান হত্যা দিবস' পালন করতে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র, আর সেই চিঠি পাওয়ার পর সাংবাদিক বৈঠক করে চরম আপত্তি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫শে জুন ভারতের ইতিহাসে এক অন্ধকারতম দিন। ১৯৭৫ সালের ২৫ জুন দেশ জুড়ে জারি হয়েছিল জরুরী অবস্থা। আর ওই দিনকে সংবিধান হত্যা দিবস পালন করতে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর তোপ, ‘আপনারা গণতন্ত্র মানেন? আজ দেশে গণতন্ত্র আছে?’। সাফ জানিয়ে দিলেন, রাজ্য ২৫ জুন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে না। এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “জরুরি অবস্থার ৫০ বছর ২০২৪ সালে পেরিয়ে গিয়েছে। ২০২৫ সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? এর নেপথ্যে রাজনীতি রয়েছে।” এরপরই কেন্দ্রের শাসক দল বিজেপিকে তোপ দাগেন তিনি।
মমতার কথায়, “দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। প্রতিদিনই এই দিবস পালিত হওয়া উচিত। সংবিধান রোজ বদলানো হচ্ছে। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে।” জরুরী অবস্থায় যেভাবে খবরকে চেপে দেওয়া হয়েছে সেরকম এখনোও চেপে দেওয়া হচ্ছে। মোদির জমানায় দিনের পর দিন সংবিধান হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নোটবন্দির প্রসঙ্গ টেনে ‘ব্ল্যাক মানি ডে’ বলে ঘোষণার দাবি তুলেছেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপির আমলে প্রতিদিন সংবিধান হত্যা হচ্ছে, সংবিধান হত্যা দিবস পালন করতে হলে প্রতিদিন করবো। এই দিনে সংবিধান হত্যা দিবস পালন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ