হঠাৎ করেই পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় শিলিগুড়িবাসী
হঠাৎ করেই পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় শিলিগুড়িবাসী। রবিবার রাত থেকেই শিলিগুড়ি পুরনিগমের একাধিক ওয়ার্ডে বন্ধ রয়েছে পুরনিগমের পানীয় জল সরবরাহ, যার ফলে সমস্যায় পড়েছে ওয়ার্ডে সাধারণ নাগরিকেরা।
তবে জলের সমস্যা সমাধানে পুরনিগমের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাংকার দেওয়া হলেও সাধারণ মানুষের অভিযোগ মাঝে মধ্যেই ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয়, তবে এর আগে জল বন্ধ থাকবে সে বিষয়ে আগে থেকেই বিজ্ঞপ্তি বা মাইকিং করে জানিয়ে দেওয়া হত সেক্ষেত্রে পানীয় জল আগে থেকেই জমা করে রাখতেন তারা তবে এই ভাবে হঠাৎ জল বন্ধ হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।
এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, বিগত কয়েকদিনে সিকিমে ও পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছে যার ফলে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে তিস্তা মহানন্দার জলে পলি মাটি বৃদ্ধি পেয়েছে তার ফলেই জল সরবরাহ বন্ধ করা হয়েছে। তবে পুরো নিগমের পক্ষ থেকে ৩৫টি জলের ট্যাঙ্কার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে পাশাপাশি দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ