সান্ধ্যছায়া মননশীল সাহিত্য পরিবারের তিন বছরের জন্য কমিটি গঠন
সুরশ্রী রায় চৌধুরী:
সান্ধ্যছায়া মননশীল সাহিত্য পরিবার ২০২৫ - ২০২৮ তিন বছরের জন্য কমিটি গঠন করলো।
সান্ধ্যছায়া মননশীল সাহিত্য পরিবারের ঠিকানা - বি এল -৩১ , সেক্টর -২ ,সল্টলেক, কলকাতা -৭০০ ০৯১। এই কমিটির মুখ্য উপদেষ্টা - কবি শ্যামলকান্তি দাশ, উপদেষ্টা - ডঃ কৃষ্ণা বসু, ডঃ তপন চট্টোপাধ্যায়, ডঃ নজরুল ইসলাম ও মজিদ মাহমুদ ( বাংলাদেশ) । সভাপতি - পৃথ্বীরাজ সেন , সহ সভাপতি - সৈয়দ হাসমত জালাল, সম্পাদক - মহিবুর রহমান, সহ সম্পাদিকা - অন্তরা দাঁ , সদস্য - ফারহিন খাতুন, সুরশ্রী রায়চৌধুরী ও পত্রালী ব্যানার্জী ।
সান্ধ্যছায়া মননশীল সাহিত্য পরিবার প্রতি বছর দুটি করে সংকলন প্রকাশ করবে। এই সংকলনে বিখ্যাত কবি সাহিত্যিকদের সঙ্গে নবীনদের লেখা প্রকাশ করবে। বিভিন্ন সময় কবিতা ও আবৃত্তি পাঠের আয়োজন করবে। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
সান্ধ্যছায়া মননশীল সাহিত্য পরিবার এর উদ্যোগে গত ১৩ এপ্রিল নলিনী গুহ সভাগৃহে 'সান্ধ্যছায়া মননশীল সাহিত্য সংকলন ' গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। কবি আশিস মিশ্রকে সলিল চৌধুরী স্মৃতি সম্মান -২০২৫ এবং কবি অন্তরা দাঁকে ডাঃ বিধানচন্দ্র রায় স্মৃতি সম্মান -২০২৫ এ ভূষিত করা হয়। এই কমিটি বাংলা কবিতা পার্বণ কমিটিতে যুক্ত হয়েছে। বাংলা কবিতা পার্বণ কমিটিতে ১২ টি সংগঠন যুক্ত আছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ