Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2025 Final: খেতাবি লড়াইয়ে মুখোমুখি RCB ও PBKS, তৈরি হবে ইতিহাস

IPL 2025 Final: খেতাবি লড়াইয়ে মুখোমুখি RCB ও PBKS, তৈরি হবে ইতিহাস

ipl


আজকে আইপিএল ২০২৫-এর ফাইনাল। আর ফাইনালের দিন ইতিহাস তৈরির করার পথে দুই ফাইনালিস্ট দলই। খেতাব জয়ের এই লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব সুপার কিংস (Punjab Super Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এর আগে তিন বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাব কিংসও এক বার রানার্স হয়েছে। অতএব এবছর নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)।

গত বছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে আইপিএল জিতেছেন শ্রেয়স আয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক এবার পাঞ্জাব সুপার কিংসে। আর তিনি রয়েছেন ফর্মেও। টানা জিততে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে ওঠা পঞ্জাব শিবির আত্মবিশ্বাসী থাকবে নিশ্চিত। তবে প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে ফলে সতর্কও থাকবে কিছুটা। ১০ বছর পর ট্রফি দিয়েও কেকেআর কর্তৃপক্ষের মন জিততে না পারা অধিনায়ক শ্রেয়স জবাব দেওয়ার দোরগোড়ায়। টেস্ট দলে ডাক না পাওয়ার জবাবও দেওয়ার সুযোগ।

এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলি, জশ হেজ়লউড, ফিল সল্টের মতো ‘তারকা’ থাকলেও অধিনায়ক রজত পতিদার। তাঁদের নেতৃত্বে খেলছেন চাপমুক্ত কোহলিরা। প্রয়োজনে পরামর্শ দিচ্ছেন। সব ব্যাটার ফর্মে রয়েছেন। ধারাবাহিকতা বজায় রেখেছেন বোলারেরাও। পঞ্জাবকে হারিয়ে ফাইনালে ওঠা বেঙ্গালুরুর ক্রিকেটারেরাও আত্মবিশ্বাসী। দুই দলের ২২ গজের লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি।

আপামর ক্রিকেট প্রেমী আজ মুখিয়ে আইপিএল (IPL) ফাইনালের দিকে। নয়া দল চ্যাম্পিয়ন হবে এতেই সোশ্যাল জুড়ে হইহই। কোহলির ফ্যানেরাও উচ্ছ্বসিত। জাতীয় দলের একাধিক ট্রফিতে জয়ের স্বাদ পেলেও আইপিএল অধরা বিরাটের। ফলে সকল ভক্ত চাইছে আইপিএল জিতুক আরসিবি।

বৃষ্টির আশঙ্কায় কলকাতা থেকে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল অহমদাবাদে সরিয়ে নিয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও সেই সিদ্ধান্ত মুখ পুড়িয়েছে বোর্ডের। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের দ্বিতীয় কোয়ালিফায়ার বৃষ্টির জন্য রাত ৯.৪৫ মিনিটে শুরু হয়েছিল খেলা। নির্ধারিত ২ ঘন্টা ১৫ মিনিট পরে শুরু হয় খেলা। এদিকে আজ ফাইনালের দিনেও বৃষ্টির সম্ভাবনা আহমেদাবাদে। যদি বৃষ্টি হয় তবে কি হবে? কে হবে চ্যাম্পিয়ন? বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে ম্যাচ শেষ করার জন্য। মঙ্গলবার কোনও ভাবেই খেলা সম্ভব না হলে বাড়তি একটা দিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে সেই দিন হবে খেলা। দ্বিতীয় দিনও বৃষ্টির জন্য খেলা সম্ভব না হলে লিগ টেবিলে শীর্ষে থাকা পাঞ্জাবই হবে চ্যাম্পিয়ন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code