তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের জঙ্গল
আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের জঙ্গল। এই তিনমাস জঙ্গলে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা। হাতে আর মাত্র কদিন বাকি।
ফলে জঙ্গল বন্ধ হওয়ার পূর্বে ডুয়ার্সের জঙ্গল কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় ছিলো চোখে পড়ার মত। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পর্যটকদের ঢল নামতে দেখা গেলো জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান সহ অন্যান্য জঙ্গল।
দীর্ঘ তিনমাস জঙ্গল বন্ধ থাকার ফলে যেমন পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে,তেমনি এই তিন মাস জঙ্গল সাফারি, হাতি সাফারি সব বন্ধ রাখা হয়।
মুলত জঙ্গলের পুনর্জীবন ও বণ্য প্রাণীদের প্রজনন এর জন্য তিন মাস বন্ধ থাকে বলে জানান গোরুমারা অভয়ারণ্য এর ডিএফও দ্বীজাপ্রতীম সেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ