আঙ্গুলের ছাপ দিলেই মিলছে দীঘার জগন্নাথের মহাপ্রসাদ!
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
এবার আঙ্গুলে চাপ দিলেই আপনার বাড়ি পৌঁছে যাবে দিঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সাম্প্রতিক এই প্রক্রিয়ার শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দেশমত, রাজ্যের প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ নির্দেশিকা জারি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মোতাবেক রাজ্যের প্রতিটি জেলায় জেলায় শুরু হয়েছে দীঘার জগন্নাথ দেবের মহা প্রসাদ বিতরণী কর্মকাণ্ড। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও শুরু হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কর্মকাণ্ড। তবে এই প্রসাদ মিলছে দুয়ারে রেশন ক্যাম্পের মাধ্যমে। দুয়ারের রেশন ক্যাম্পে আসা মানুষজনেরা আঙুলের ছাপ দিয়ে রেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ।
জামালপুর ব্লকে মুখ্যমন্ত্রীর পাঠানো এই মহাপ্রসাদ গ্ৰামবাসিদের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি তথা পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন,বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুন্দ্রেন্দু নন্দী,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক,ও পঞ্চায়েতের সদস্যরা। জামালপুর ১ ও ২ পঞ্চায়েতের সেলিমাবাদ সমবায়ের কাছে, হালারা দুর্গাতলা, পুলমাথা সংলগ্ন এলাকার কিশলয় ও বেত্রাগরে তাঁরা উপস্থিত হয়ে সাধারণ মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেন।
বিডিও পার্থ সারথী দে বলেন আগামী ১০ দিনের মধ্যে জামালপুর ব্লকের প্রায় ৬৩ হাজার পরিবারের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে। এবং আজ ৪০৭০ জন মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হয়েছে।
মেহমুদ খাঁন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ এক অনন্য প্রয়াস। দীঘায় মহাসমারোহে প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দেবের মন্দির। আর সেই জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ মহাপ্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের হাতে তুলে দেবার ব্যবস্থা করেছেন। রাজ্যের প্রতিটা মানুষ যাঁরা সেই প্রতিষ্ঠার দিন উপস্থিত থাকতে পারেন নি তাঁরাও জগন্নাথ দেবের মহাপ্রসাদ হাতে পাবেন। তিনি বলেন আজ থেকে ব্লকে মহাপ্রসাদ বিতরণ শুরু হলো আগামী দশদিনে ব্লকের প্রায় ৬৩ হাজার পরিবারের হাতে এই মহাপ্রসাদ দুয়ারে রেশনের মাধ্যমে তুলে দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ