দিনহাটা স্টেশন মারফত একাধিক দাবিতে DRM-কে ডেপুটেশন দিনহাটা-কোচবিহার রেলযাত্রী অ্যাসোসিয়েশনের
একাধিক দাবিতে দিনহাটা স্টেশনের আধিকারিকের মারফত ডিআরএমের কাছে কোচবিহার দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের। শুক্রবার দুপুর ২ টা নাগাদ সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে দিনহাটা স্টেশনের আধিকারিক এর মারফত আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
সংগঠনের ওই দাবীপত্রে উল্লেখ রয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস এর কোচ সংখ্যা বৃদ্ধি, বামন হাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের প্রত্যেকটি স্টেশনের স্টপেজের দাবি, বলরামপুর রোড, সাহেবগঞ্জ রোড রেলগেট এলাকায় ওভার ব্রিজের দাবি। বামনহাট-আলিপুরদুয়ার জংশন প্যাসেঞ্জার ট্রেনের সময়সীমা বদলের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানা গেছে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা কোচবিহার রেল যাত্রী অ্যাসোসিয়েশনের কনভের ড. রাজা ঘোষ, চয়ন সরকার, সুশান্ত সুত্রধর, মোশারফ হোসেন, জীবন কৃষ্ণ দেবনাথ, আদর্শ আগরওয়ালা, সৌম্যদ্বীপ সুত্রধর, প্রান কৃষ্ণ সাহা, প্রানেশ সাহা, নিমাই দে ও অন্যান্য রেল যাত্রীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ