বিকশিত ভারত কৃষি সংকল্প যাত্রা , ড্রোনের ডানায় চেপে কৃষির ভবিষ্যৎ
মানিকচক:
মানিকচকের এনায়েতপুরের আকাশে উড়ল ড্রোন। নিচে চোখমুখে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে শতাধিক কৃষক। দীর্ঘদিন ধরে মাঠে নিজ হাতে কীটনাশক ছিটানো চাষিরা এবার দেখলেন, প্রযুক্তির নতুন পথ কেমন করে বদলে দিচ্ছে কৃষির পরিচিত দৃশ্য। 'বিকশিত ভারত কৃষি সংকল্প যাত্রা'-র অংশ হিসেবে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় আয়োজিত এই ড্রোন প্রদর্শনী যেন ভবিষ্যতের কৃষিকে এক মুহূর্তে এনে হাজির করল বর্তমানের মাঠে।
এক একর জমিতে স্প্রে করতে যেখানে আগে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, আজ সেই কাজ সম্পন্ন হচ্ছে মাত্র ১০-১২ মিনিটে। উপস্থিত ছিলেন প্রায় ২১৭ জন কৃষক, মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং এনায়েতপুর কো অপারেটিভ সোসাইটির যৌথ আহ্বানে এসেছেন প্রযুক্তিকে নিজের চোখে দেখতে। ড্রোন যখন নির্ভুলভাবে জমিতে ওষুধ ছড়াচ্ছে, কৃষকদের চোখে তখন বিস্ময় নয়, এক ধরনের সম্ভাবনার আলো।
উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডাক্তার ভিক্টর সরকার,কেভিক প্রধান ডাক্তার রাকেস রায়,শস্য বিজ্ঞানী ডাক্তার ভবানি দাস সহ অনান্যরা।
এবিষয়ে কৃষি বিজ্ঞানী ডাক্তার ভিক্টর সরকার বলেন, এলাকায় এই প্রথমবার লাইভ ড্রোন ডেমো দেখানো হল। কৃষকেরা নিজের চোখে দেখলেন যে আধুনিক প্রযুক্তি কেমন করে সময় বাঁচিয়ে, স্বাস্থ্যঝুঁকি কমিয়ে, সুনির্দিষ্টভাবে কীটনাশক প্রয়োগ করতে পারে। এতে যেমন শ্রম কমছে, তেমনি ফলনের গুণমানও নিশ্চিত হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ