কোচবিহারে আত্মসমর্পণকারী ১৬ বাংলাদেশি আদালতে, দু’জন ১০ দিনের রিমান্ডে
কোচবিহার, ৬ জুন:
কোচবিহার কোতোয়ালি থানায় আত্মসমর্পণকারী ১৬ জন বাংলাদেশিকে শুক্রবার আদালতে পেশ করল পুলিশ। দুপুর ১টা নাগাদ কোতোয়ালি থানার আধিকারিকরা প্রথমে তাদের নিয়ে যান কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর, ওই ১৬ জনকে নিয়ে যাওয়া হয় কোচবিহার জেলা আদালতে।
আদালতে শুনানির পর বিচারক নির্দেশ দেন, ওই ১৬ জনের মধ্যে দু’জনকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হবে। বাকি ১৪ জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী বেআইনি অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে সরকারি কৌঁসুলি সঞ্জয় বর্মন জানান, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তিরা কীভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করল, তাতে কোনও চোরাপথ বা পাচারচক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, এদের সঙ্গে স্থানীয় কারও যোগাযোগ রয়েছে কি না, সেটিও পুলিশ জানতে চাইছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ