Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এক অঞ্চল সহ-সভাপতি

কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এক অঞ্চল সহ-সভাপতি

Coochbehar


বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাধাকান্ত বর্মন। রবিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় ওই যোগদান কর্মসূচি। বিজেপি-র রামপুর ২ নং অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রাধাকান্ত বর্মন আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 


রাধাকান্ত বর্মন জানান, তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণে তৃণমূল কংগ্রেসের ভূমিকা দেখে প্রভাবিত হয়েছেন এবং তাই এই সিদ্ধান্ত নিয়েছেন।


এই যোগদানকে ঘিরে তৃণমূল শিবিরে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এবং আগামী দিনে দল আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগে এই দলবদল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code