Latest News

6/recent/ticker-posts

Ad Code

'এক বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব। যত বড়োই বাপ ওর মাথায় থাকুক', হুঁশিয়ারি দেবাংশুর

Debangshu Bhattacharya
দেবাংশু ভট্টাচার্য 

চুঁচুড়া, সংবাদ একলব্য: এক বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব। যত বড়োই বাপ ওর মাথায় থাকুক না কেন। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্য বললেন দেবাংশু।


তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করে মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। চটে লাল দেবাংশু। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি, মুখে কুলুপ কেন্দ্রীয় বাহিনীর।


ঠিক কি অভিযোগ? 

চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ৫৭ নং বুথের ভোট ভোট গ্রহণ চলছিল দিগম্বর জৈন স্কুলে। তৃণমূলের অভিযোগ, তাদের পোলিং এজেন্ট কে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর শুনেই ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৎক্ষণাৎ আক্রান্ত ব্যক্তি সমীর দাস কে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


পোলিং এজেন্ট সমীর দাসের অভিযোগ, তিনি সকালে থেকেই বুথে ছিলেন। এরপর প্রিসাইডিং অফিসারকে জানিয়ে রিলিফ নিয়ে বাইরে বেরিয়েছিলেন। কিছুক্ষন পড়ে যখন আবার বুথে ঢুকতে যায় সেই সময় কেন্দ্রীয় জয়ানরা তাঁকে মারধর করে বলে অভিযোগ।

হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেবাংশুর

খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল প্রার্থী। দেবাংশুর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের এক বুথের এজেন্টকে মারধর করেছে। কিন্তু কি কারণে মেরেছে সে বিষয়ে অন্য জওয়ানদের কাছে জানতে চাওয়া হলে তারা মুখ খুলতে চাননি। এর কোনও সদুত্তর না পেলে তিনি হাইকোর্টে যাওয়ার হুশিয়ারী দেন।

সেক্টর অফিসারের বক্তব্য 

সেক্টর অফিসার রানা বোস ও তার সরকারি দেবজিৎ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় দেবাংশুর। সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ বলেন, আমরা এই ঘটনার এখনো রিপোর্ট পাঠাইনি। আমরা ঐ ছেলেটার সঙ্গে কথা বলেছি ও তার ভিডিও করেছি। তার গায়ের দাগ ও কি ঘটনা ঘটেছে তার কাছ থেকে সবটাই জেনেছি। আমরা সব দেখে রিপোর্ট পাঠাবো। আমরা ঘটনার রিপোর্ট পাঠাবো ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code