সাংসদ প্রিয়ার সঙ্গে বাগদান সাড়লেন KKR তারকা রিঙ্কু সিং
২২ গজে দাপট দেখিয়ে এখন চেনা নাম রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়, খেলেছেন ভারতের হয়েও। এবার বাগদান সাড়লেন তিনি। পূর্ব নির্ধারিত তারিখেই সাংসদ প্রিয়ার সঙ্গে বাগদান পাড়লেন রিঙ্কু।
লখনউয়ের একটা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হল রিঙ্কু ও প্রিয়ার বাগ্দান। তাঁদের বাগদানের অনুষ্ঠানে চাঁদের হাট। রিঙ্কু পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। তাতে রুপোলি সুতোর কাজ করা। প্রিয়ার পরনে ছিল হালকা গোলাপি আভার লহেঙ্গা চোলি। সঙ্গে মানানসই গয়না। মঞ্চে একে অপরকে আংটি পড়ালেন। আংটি পরিয়ে দেওয়ার পরেই কেঁদে ফেলেন প্রিয়া। তবে দুঃখে নয়, আনন্দে চোখের জল বাঁধ মানছিল না তাঁর।
রিঙ্কু-প্রিয়ার বাগ্দানের অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল, ছিলেন অখিলেশ যাদব, জয়া ভাদুড়ি। আরও অনেক রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন সেখানে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ