Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় 'অমৃত ভাটিকা'র শুভ সূচনা: পরিবেশ দিবসে সবুজ বার্তা

দিনহাটায় 'অমৃত ভাটিকা'র শুভ সূচনা: পরিবেশ দিবসে সবুজ বার্তা

Dinhata


দিনহাটা, ৫ জুন:

বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে অনুব্রত সমিতি ও দিনহাটা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দিনহাটায় উদ্বোধন হল 'অমৃত ভাটিকা'। দিনহাটা পৌরসভা সংলগ্ন প্রেস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই সবুজ উদ্যোগের সূচনা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, সমাজসেবী ধর্মেন্দ্র সুরানা এবং প্রেস ক্লাবের সম্পাদক হরিপদ রায়সহ আরও বহু বিশিষ্টজন।



এই বিশেষ দিনে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সকলে একযোগে বৃক্ষরোপণে অংশ নেন। বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা শুধু এক দিনের কাজ নয়, বরং প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত।” অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানান এবং বিকল্প ব্যবহারে মানুষকে উৎসাহিত করেন।



'অমৃত ভাটিকা' মূলত একটি সবুজ উদ্যোগ, যেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশকে সমৃদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে এই ভাটিকাকে পরিবেশ সচেতনতার একটি নিদর্শন হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে আয়োজক সংস্থাগুলি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code