Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় গৃহস্থালি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান, ১২টি সিলিন্ডার বাজেয়াপ্ত

দিনহাটায় গৃহস্থালি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান, ১২টি সিলিন্ডার বাজেয়াপ্ত 

Dinhata news


দিনহাটা থানার পুলিশের উদ্যোগে আজ বাণিজ্যিক দোকানে গৃহস্থালি গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালানো হয়।

বউ বাজার, চৌরাহাট বাজার, কৃষি মেলা ও হ্যামিল্টন বাজার এলাকায় এই অভিযান চালিয়ে মোট ১২টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। দোকানে অবৈধভাবে গৃহস্থালি এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকেও সতর্ক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গৃহস্থ এলপিজি গ্যাস সিলিন্ডার শুধু গৃহস্থালি ব্যবহারের জন্য নির্ধারিত। কিন্তু ব্যবসায়িক কাজে এই সিলিন্ডার ব্যবহার করা আইন বিরোধী ও বিপজ্জনক।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code