Weather Update: উত্তরে ঝড়বৃষ্টি, কোচবিহার সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণে কিছু জেলায় তাপপ্রবাহ
শুরু হয়েছে ঝড় বাদলের দিন। যদিও তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে তাপপ্রবাহ। বৃহস্পতিবার এবং শুক্রবার কালবৈশাখীর সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ