Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB DA Case Hearing Supreme Court: ডিএ মামলা নিয়ে বিরাট বড় জয় সরকারী কর্মচারীদের

WB DA Case Hearing Supreme Court: ডিএ মামলা নিয়ে লেটেস্ট আপডেট 

বকেয়া ডিএর মান্যতা সুপ্রিম কোর্ট মেনে নিল। ৪ সপ্তাহের মধ্যে ২৫% ডিএ আগে মেটাতে হবে পরবর্তী আগস্টে মামলার শুনানি।



গত ১৪ তারিখ দুপুর ২ টায় ডিএ (Dearness Allowance) মামলার শুনানি থাকলেও, আদালতের অসুবিধার কারনে ফের পিছিয়ে যায় তারিখ। আজ ১৬ মে হবে চূড়ান্ত শুনানি, এমনটাই জানানো হয়েছিল গতদিন। আজ ৫৫ নাম্বার থেকে হেয়ারিং শুরু হয়, ডিএ মামলা লিস্টেড ৬১ নাম্বারে।


বকেয়া ডিএর মান্যতা সুপ্রিম কোর্ট মেনে নিল। ৪ সপ্তাহের মধ্যে ২৫% ডিএ আগে মেটাতে হবে পরবর্তী আগস্টে মামলার শুনানি।


গত ১৪ তারিখ সুপ্রিম কোর্টের বিচারপতি মৌখিক ভাবে রাজ্যকে জানিয়েছিল আগে ৫০ শতাংশ ডিএ পরিশোধ করুন। আর আজ সেই পথেই ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ।


৫০ শতাংশ DA এখনই দিতে না পারলেও অন্তত ২৫ শতাংশ মহার্ঘ্য ভাতা মেটাতেই হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।


সূত্রের খবর- এই ডিএ মামলার বিস্তারিত হিয়ারিং হবে আগস্ট মাসে, সেদিন DA লিগালি ইনফোর্সেবল বা ফান্ডামেন্টাল রাইট কিনা তার বিচার হবে। আর এই বিচারের উপরই ২৫% ডিএ এখন দেওয়ার যে নির্দেশ হয়েছে তার চূড়ান্ত ভবিষ্যৎ নির্ভর করবে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code