বিকাশ ভবনে পুলিশি আক্রমণের প্রতিবাদে কোচবিহারে এসইউসিআই দলের প্রতিবাদ মিছিল
গতকাল বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষা কর্মীদের উপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ সারা রাজ্যজুড়ে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে কোচবিহার শহরেও একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন এসইউসিআই দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রিনা ঘোষ, জেলা সদস্য স্বপন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন লোকাল কমিটির সদস্য পূর্ণচন্দ্র মন্ডল, সুমন পন্ডিত, নমিতা বর্মন, বৈশাখী নন্দী, আসিফ আলম। বিক্ষোভ মিছিলটি কোচবিহার শহরের ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে আবার ক্ষুদিরাম স্কোয়ারেই এসে শেষ হয়।
এদিনের মিছিলে অংশগ্রহণকারীরা শিক্ষক-শিক্ষাকর্মীদের উপর পুলিশি নিপীড়নের তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তির দাবি তোলেন। পাশাপাশি তাঁরা শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ ও দমন-পীড়নের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ