ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ বার সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। নবান্নের নির্দেশিকার পরেই পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।
নবান্নের তরফে জারি বি়জ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। আরও বলা হয়েছে, আগে থেকে যাঁরা ছুটি নিয়ে রেখেছিলেন, তাঁদের ছুটিও বাতিল করতে হবে। কেবলমাত্র যাঁরা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন, তাঁদের ছুটি বহাল থাকবে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। নবান্নের বিজ্ঞপ্তির পরেই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত রাতের বেলা যে কোনও রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ