রাষ্ট্রপতি পুলিশ মেডেল পেলেন কোচবিহারের বিএসএফের অবসর প্রাপ্ত ইন্সপেক্টর জীবনকৃষ্ণ সরকার
কোচবিহারের বিএসএফের অবসর প্রাপ্ত ইন্সপেক্টর জীবনকৃষ্ণ সরকার তার কর্ম জীবনে সাহসিকতার সাথে কর্তব্য পালনের জন্য রাষ্ট্রপতি পুলিশ মেডেল পেলেন। শুক্রবার দিল্লীর বিজ্ঞান মঞ্চে দেশের প্রতি তার নিষ্ঠা , আত্মত্যাগ ও সাহসি কতার সাথে কর্মজীবন পালন করার জন্য আনুষ্ঠানিক ভাবে মেডেল পরিয়ে দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জীবন কৃষ্ণ সরকারের বাড়ি কোচবিহারের চকচকা এলাকায়। যার দরুন বর্তমানে বাড়িতে উৎসবের আবহাওয়া। খুশির হাওয়া এলাকাজুড়ে।
জীবনকৃষ্ণ সরকার তার কর্মজীবন শুরু করেন কনস্টেবল পদে যোগ দিয়ে। তিনি ভারত-পাকিস্তান ভারত-বাংলাদেশ সীমান্ত ও জম্মু-কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন। পরবর্তীতে কর্মজীবনের ছয় বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে কাজ করেন এবং কর্মজীবনে ৬২ টি বিভাগীয় পুরস্কার অর্জন করেন। এবছর ৩০শে এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ