Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছেলেকে দল থেকে বহিস্কার, পারিবারিক সম্পর্কও ছিন্ন করলেন লালু প্রসাদ যাদব

ছেলেকে দল থেকে বহিস্কার, পারিবারিক সম্পর্কও ছিন্ন করলেন লালু প্রসাদ যাদব

Lalu Prasad Yadav


বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে নিজের দল থেকে বহিস্কার করার পাশাপাশি পারিবারিক সম্পর্কও ছিন্ন করলেন লালু প্রসাদ যাদব। তেজপ্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার অভিযোগ তুলে বড় পদক্ষেপ নিলেন আরজেডি প্রধান। আগামী ছ’বছর আরজেডির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না বলেও জানিয়েছেন লালু।

দীর্ঘ ফেসবুক পোস্টে লালু লেখেন, ‘‘তেজপ্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’’ তিনি লেখেন, ‘ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধকে অবহেলা করলে, সামাজিক ন্যায়ের সার্বিক লড়াইও দুর্বল হয়ে পড়ে। জ্য়েষ্ঠপুত্রের গতিবিধি, আচরণ এবং দায়িত্বজ্ঞানহীনতা আচরণ আমাদের পারিবারিত মূল্যবোধ ও সংস্কৃতির পরিপন্থী। এমন পরিস্থিতিতে ওকে পরিবার ও দল থেকে দূর করলাম। এখন থেকে পরিবার এবং দলে ওর কোনও ভূমিকা থাকবে না। ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল’। লালু আরও লেখেন, ‘‘তেজপ্রতাপ তার ব্যক্তিগত জীবনে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য করতে জানে। কেউ যদি তার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে নিজস্ব বিবেচনার ভিত্তিতে ও তা করুক।’’

তেজপ্রতাপকে নিয়ে বরাবরই প্রশ্ন থেকেছে RJD-র অন্দরে। কিন্তু লালু হঠাৎ করে ছেলের প্রতি এত রুষ্ট কেন হলেন? এর নেপথ্যে তেজপ্রতাপের সাম্প্রতিক কিছু কাজকর্মকে তুলে ধরছেন দলের নেতা-কর্মীরা। সম্প্রতি তেজপ্রতাপের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্কা যাদব নামের এক তরুণীর সঙ্গে তাঁর ছবি পোস্ট করে ১২ বছরের সম্পর্কের কথা জানান। পরে পোস্ট ডিলিট করলেও রক্ষে কি আর হয়? প্রশ্ন উঠতে শুরু করে তাহলে ২০১৮ সালে প্রাক্তন RJD নেতা চন্দ্রিকা রাইয়ের মেয়েকে কেন বিয়ে করেছিলেন তেজপ্রতাপ। বিয়ের কয়েক মাস পরই বিচ্ছেদ হয়ে যায় তেজপ্রতাপের। সব মিলিয়ে শোরগোল বিহারের রাজনীতিতে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code