দিনহাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন
দিনহাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন করা হলো। সোমবার সকালে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের।
এদিন সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা আর্টিস্ট ফোরামের সভাপতি সাবির সাহা চৌধুরী, দিনহাটা আর্টিস্ট ফোরামের সম্পাদক মানিক সাহা, শিলাদিত্য রায়, রুদ্রাশিস সাহা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এদিন উপস্থিত সকলেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান। এরপরেই কবির জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে কবিতা পাঠের অনুষ্ঠান হয়। স্বাভাবিকভাবেই এদিন দিনহাটা আর্টিস্ট ফোরামের উদ্যোগে এই দিনটি যথাযোগ্য ভাবে পালন করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ