Latest News

6/recent/ticker-posts

Ad Code

কিডনি পাচরের অভিযোগ! সিবিআই হানা চিকিৎসকের বাড়িতে

কিডনি পাচরের অভিযোগ! সিবিআই হানা চিকিৎসকের বাড়িতে 

CBI raid


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

কিডনি পাচারের অভিযোগে সিবিআই হানা দিলো শহর বর্ধমানের নামি চিকিৎসক তপন কুমার জানার বাসভবনে। জানা গেছে শনিবার রাত ১১টা থেকে সিবিআই এর ৮ জনের প্রতিনিধি দল শহর বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল এলাকায় এই অভিযান চালায়। রবিবার সকাল পর্যন্ত চলে এই অভিযান। যদিও চিকিৎসক বাড়িতে ছিলেন না বাড়িতে তার স্ত্রী ছিলেন। 


 চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় ২৪লক্ষ টাকা, হিরে, সোনার গহনা মূল্যবান রত্ন উদ্ধার করে সিবিআই। পাশাপাশি কম্পিউটারের হার্ডডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআই এর দল। 

বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় সিবিআই। রাতভর চলে অভিযান। সূত্র মারফত জানা গেছে কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিৎসক। আর সেজন্যই কলকাতা থেকে আগত হয় সিবিআই এর ৮ জনের প্রতিনিধি দল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code