Latest News

6/recent/ticker-posts

Ad Code

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্টনি আলবানিস

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্টনি আলবানিস

Australia pm


অস্ট্রেলিয়ার মসনদে আবার বসতে চলেছে অ্যান্টনি আলবানিসের লেবার পার্টি! টানা দ্বিতীয় বার ক্ষমতা বসতে চলেছেন আলবানিস। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে ‘ঐতিহাসিক জয়’ পেয়েছে লেবার পার্টি। অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন সূত্রে খবর, আলবানিসের দল এখনও পর্যন্ত ৭০টি আসনে জয় পেয়েছে। সেখানে পিটার ডাটনের নেতৃত্বাধীন বিরোধী জোট জিতেছে মাত্র ৪৪ আসন! পরাজয় স্বীকার করে নিয়ে‌ছেন ডাটন। তাঁর কথায়, ‘‘ভোটে আমরা ভাল ফল করতে পারিনি। এই হারের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।’’

গত ২২ এপ্রিল প্রায় ৮০ লক্ষ অস্ট্রেলীয় আগাম ভোট দিয়েছিলেন। শনিবার (৩ এপ্রিল) ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন বাকিরা। তাঁরাই দেশের ভবিষ্যত নির্ধারণ করলেন। ভরসা রাখলেন আলবানিসের উপরই।

ট্রাম্পের শুল্কনীতির কারণে অর্থনৈতিক ঘাটতি প্রভাব ফেলবে ভোটে এমনটাই আশা করা হচ্ছিল। আমেরিকা-চিন শুল্কযুদ্ধে অস্ট্রেলিয়া প্রশাসন কোনও পক্ষ না নিলেও আলবানিসের সরকারের অবস্থান স্পষ্ট ছিল। চিনের সঙ্গে উন্নয়নের দিকে জোর দিচ্ছিল লেবার পার্টির সরকার আর ওই দিকে ঝুকলো জনগন।

অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জন্য আলবানিসের সরকারকেই কাঠগড়ায় তুলেছিলেন ডাটনেরা। তাঁদের দাবি, মুদ্রাস্ফীতি রুখতে ব্যর্থ আলবানিস এবং তাঁর সরকার। পাল্টা আক্রমণে ডাটনের পারমাণবিক প্রস্তাবকে নিশানা করেছিল লেবার পার্টি। অভিযোগ, ডাটনের দল ‘বিভাজনমূলক রাজনীতি’র পালে হাওয়া দিচ্ছে। কিন্তু জনগন পরিবর্তন নয় পুরোনোতেই আস্থা রাখলেন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code