তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর হাতাহাতি, উত্তেজনা মেয়রের বাড়ির সামনেও
শিলিগুড়ি কলেজের সোশ্যাল অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর হাতাহাতি, উত্তেজনা মেয়রের বাড়ির সামনেও
শিলিগুড়ি কলেজে সোশ্যাল চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)-এর দুই গোষ্ঠীর মধ্যে প্রবল হাতাহাতির ঘটনা ঘটে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পৌঁছে যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ির সামনে।
রাতে মেয়রের বাড়ির সামনে TMCP-এর একাধিক নেতা ও সদস্য জমায়েত হন। এমনকি শুরু হয় বিক্ষোভও। আচমকা বাড়ির সামনে এত ভিড় দেখে ক্ষুব্ধ হন মেয়র গৌতম দেব। ঘটনায় শাসক দলের অন্দরের অশান্তি আরও একবার প্রকাশ্যে আসে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ