ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ
সিতাই:
সিতাইয়ে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ। নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে সিতাই ব্লক সংখ্যালঘু নাগরিক মঞ্চের ডাকে সিতাইয়ের রাস্তায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুর ২টা নাগাদ সিতাই ব্লকের বিভিন্ন এলাকা থেকে ইসলাম ধর্মালম্বি মানুষ একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে সিতাই ঈদগাহ ময়দানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা নতুন ওয়াকফ আইনকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী ও বৈষম্যমূলক বলে আখ্যা দেন এবং অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানান। তারা এ আইনকে মুসলিমদের ধর্মীয় সম্পত্তির অধিকারে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদ মিছিল চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সিতাই থানার পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ