Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে, ১৫ হাজার জনের কর্মসংস্থান, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে, ১৫ হাজার জনের কর্মসংস্থান, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata banerjee


শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা এবং সজ্জন জিন্দল। শিলান্যাস হল ২০০০ একরের শিল্প পার্কেরও। এদিন মঞ্চে তাঁর সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সজ্জন জিন্দল এবং তাঁর পুত্র পার্থ জিন্দল।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার ঐতিহাসিক প্রকল্প। শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে এ রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে। ১৬০০ কোটি টাকা খরচ হবে। আগামিকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। আগে বলা হত, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও দুটো তাপবিদ্যুৎকেন্দ্র হবে জিন্দলদের।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বাংলায় ছ’টি ইকোনমিক করিডর হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই ৩৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ডেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। ১ লক্ষ কর্মসংস্থান হবে। ৩০ তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দিঘায়। পুরুলিয়ার রঘুনাথপুরে পাঁচটি বড় কোম্পানি বিনিয়োগ করবে।’’

বিরোধীদের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা। বলেন, ‘‘আমার সমালোচনা করতে পারেন। কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না। অনেকেই অনেক কিছু বলে থাকেন। আমরা বলি না, আমরা শুধু করে দেখাই।’’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code