Weather Update: আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া! জানুন আবহাওয়ার খবর
বেশ কয়েকদিন থেকেই বজ্রবিদ্যুত সহ ঝড়-বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে ৪ মে আংশিক পরিস্কার থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।
কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী ৩০ এপ্রিল, ৩ ও ৪ মে মাঝারি বৃষ্টি, এবং ১ ও ২ মে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর জেলায় আগামী ৩০ এপ্রিল, থেকে ৪ মে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুরদুয়ার জেলায় আগামী ৩০ এপ্রিল, ও থেকে ৪ মে মাঝারি বৃষ্টি, এবং ১ ও ৩ এপ্রিল বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামী ৩০ এপ্রিল বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় এর সম্ভাবনা আছে।
এদিকে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। রবিবার বিকেলের পর থেকে আবহাওয়ায় বদল চোখে পড়েছে । পূর্বাভাস অনুযায়ী,রবিবার থেকে আবহাওয়ার বদল চোখে পড়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর ঝড়ো হাওয়া, যার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৫০ কিমি/ঘন্টা, কখনও কখনও ৬০ কিমি/ঘন্টা পর্যন্ত। আগামী ৩-৪ দিন ধরে দফায়-দফায় চলবে এই ঝড়-জলের পর্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ