শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে ইন্টারন্যাশনাল সানতাল কনফারেন্সের ঘোষণা, থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আসন্ন নবম ইন্টারন্যাশনাল সানতাল কনফারেন্স উপলক্ষে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ইন্টারন্যাশনাল সানতাল কাউন্সিলের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি চুনিয়া মুরমু, প্রেসিডেন্ট নরেশ কুমার মুর্মুসহ অন্যান্য সদস্যরা।
সাংবাদিকদের উদ্দেশ্যে চুনিয়া মুরমু জানান, এবারের কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে, আগামী ২৪ ও ২৫ এপ্রিল। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ২৪ এপ্রিল উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে সান্তাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক নানা আলোচনা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ