বিয়ের পর কোন সুখে মেয়েরা মোটা হয়? জানেন কি
বিয়ের পর মেয়েরা মোটা হয়। বিয়ের পর পুরুষ ও নারী উভয়েরই ওজন বেড়ে যায়। পুরুষের তুলনায় নারীর ওজন বাড়ার সম্ভাবনা আড়াই গুন বেশি। বিয়ের পর ওজন বৃদ্ধির ঘটনাকে লাভ ওয়েট বলা হয়।
অনেকেই মনে করে বিয়ের পর নিয়মিত শারিরীক মিলনের কারণেই ওজন বাড়ে কিন্তু আদতে তা নয়। মানুষ ভালোবাসা পেলে নিরাপদ ও সুখী বোধ করে। ফলে খাবারের প্রতি চাহিদা বাড়ে। বিশেষ করে মিষ্টি ও পানীয় জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বাড়ে।
বিয়ের পর খাবারের রুটিন পরিবর্তন হয়। ভারতীয় সংস্কৃতিতে বিয়ের পর পরই একের পর এক আত্মীয় স্বজনের বাড়িতে ভোজের নিমন্ত্রণ। মিষ্টি, কেক, কোক জাতীয় খাবার খাওয়া বেশি হয়ে যায়। বিয়ের পদ বদলে যায় খাওয়া দাওয়ার ধরন, সময় ও খাদ্যের পরিমাণ।
যে নারীর মায়ের ওজন বিয়ের পর বেড়ে গেছে তাঁদের ক্ষেত্রে সেই নারীর ওজন বাড়ার সম্ভাবনা থেকে যায়। অনেকেই মনে করেন বিয়ের জল এর কারণে। এছাড়াও বিয়ের পর যেমন বাড়ে দায়িত্ব তেমন বাড়ে মানসিক চাপ। ঘর সংসার স্বামী নিয়ে একটা চাপ থাকে ফলে ঘুম কম হয়। মানসিক অস্বস্তি হয়। ফলে ওজন বেড়ে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ